কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা গ্রেপ্তার
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানিফ খন্দকারকে চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম খান নফহবংি২৪.পড়স কে জানান, নতুন জীবনপুর গ্রামের মুক্তিযোদ্ধা নূর হোসেনের দায়ের করা চাঁদাবাজির মামলায় টিএন্ডটি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার হানিফকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
