২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘চরমপন্থী’ নিহত

সদর উপজেলার হরিনারায়ণপুরে মঙ্গলবার বিকালে র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএলÑলাল পতাকা) দুই সদস্য। এরা হলেন, বিশু ও জামাল।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

র্যাব -- ১২ কমান্ডার মেজর আমজাদ হোসেন মিঠু জানান, চরমপন্থীরা গোপন বৈঠক করছেÑ এ খবর পেয়ে হরিনারায়ণপুরে অভিযানে যায় র্যাব ও পুলিশের একটি দল। বিকাল ৫টার দিকে র্যাব ও পুলিশ সদস্যরা ওই এলাকার বাঁশবাগানের কাছে পৌঁছলে চরমপন্থীরা গুলি চালাতে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টাব্যাপী ওই বন্দুকযুদ্ধে বিশু ও জামাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, একটি দেশি শাটার গান এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মেজর আমজাদ জানান, নিহতদের বিরুদ্ধে ছয়টি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২২টি করে মামলা রয়েছে।

নিহত বিশু আতাইকুলা থানার রাণী গ্রামের নফিজ প্রামাণিকের ছেলে এবং জামাল সদর উপজেলার জালালপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।