স্বরূপকাঠির পৌর চেয়ারম্যান গ্রেপ্তার
পিরোজপুর জেলার স্বরুপকাঠি পৌরসভার চেয়ারম্যান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হাসানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার দুপুরে থানা চত্বর এলাকা থেকে মাহবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।
স্বরূপকাঠি থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক পবিত্র কুমার নফহবংি২৪.পড়স কে জানান, পৌর চেয়ারম্যানকে থানায় সোপর্দ করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
