২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুর ও সূত্রাপুরে দুই জন গুলিবিদ্ধ

গুলিতে আহত করে মিরপুরের মর্জিনা বেগমের এক লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আর সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে জয়নাল আবেদীন শাহীন (৩৮) নামে এক ব্যবসায়ী নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সৌদি প্রবাসী আবুল হোসেনের স্ত্রী মর্জিনা বেগম নফহবংি২৪.পড়স কে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুরের ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেন। টাকা হাত ব্যাগে ভরে পল্লবীতে তার বাসায় ফেরার উদ্দেশে রিক্সা নিয়ে রওনা হন। রিক্সা মিরপুর গোল চক্করের কাছাকাছি এলে পেছন থেকে কে বা কারা তার ব্যাগ ধরে টান দেয়।

পরে মিরপুর ওভারব্রীজ পার হয়ে ফায়ার ব্রিগেডের কাছাকাছি একটি মোটরসাইকেলে দুই যুবক এসে মর্জিনার রিক্সার গতি রোধ করে। প্রথমে তারা টাকা ভর্তি ব্যাগ মর্জিনার কাছে চায়। মর্জিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের একজন তার পায়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আহত মর্জিনাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মিরপুর থানার উপ--পরিদর্শক পারুল বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা শুনেছি এক মহিলার কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই হয়েছে। কিন্তু কেউ এসে লিখিত অভিযোগ না করলেতো আমরা কোন পদক্ষেপ নিতে পারিনা।”

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী নফহবংি২৪.পড়স কে জানান, দুপুর আড়াইটার দিকে দুই ব্যক্তি বিদ্যুত অফিসের কর্মচারী পরিচয়ে শাহীনের ১৬/এ/১ দীননাথ সেন রোডের বাসার কলিংবেল চাপে। ছোট ভাই সবুজ দরজা খুলে দিলে ওই দুইজন শাহীনের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা দুপুর তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শাহীনের স্টেডিয়াম মার্কেটে তালুকদার ইলেকট্রনিক্স নামে একটি দোকান রয়েছে।