২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা ও নির্বাচন কমিশন ক্যান্টিনে আদালতের অভিযান, জরিমানা

পরিকল্পনা কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের ক্যান্টিনে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার দায়ে আট হাজার টাকা জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 05:14 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম খানের আদালত দুপুরের দিকে আকস্মিক এই অভিযান চালায়।

পরে ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অনেকদিন ধরেই এই দুটি ক্যান্টিনের পরিবেশ ও খাবারের মান নিয়ে অভিযোগ ছিলো। আমরা অভিযান চালিয়ে দেখেছি, ক্যান্টিন দুটির রান্না ঘরের পরিবেশ অত্যন্ত নোংরা। কোনো খাবারই সেখানে ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, পরিকল্পনা কমিশনের ক্যান্টিন কর্তৃপক্ষকে পাঁচ হাজার ও নির্বাচন কমিশন সচিবালয় ক্যান্টিন কর্তৃপক্ষকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।