খুলনায় অস্ত্রসহ ৫ ভাই গ্রেপ্তার
নগরীর খালিশপুর এলাকার মুজগুন্নী--উত্তর পাড়া থেকে পাঁচ ভাইকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার গভীর রাতে মুজগুন্নী--উত্তর পাড়ার ১৫ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তারকৃতরা হচ্ছে যথাক্রমে রাশেদ মল্লিক, সোহরাব মল্লিক, রেজাউল মল্লিক, বকুল মল্লিক ও নাসির মল্লিক।
খালিশপুর থানার উপ--পরিদর্শক রেহানা বেগম জানান, র্যাব--৬ এর একটি বিশেষ দল মুজগুন্নী--উত্তরপাড়ার রুস্তম মল্লিকের বাড়িতে সোমবার রাত তিনটার দিকে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে একটি পাইপ গান, একটি কুড়াল, দুটি ধারালো ছুরি উদ্ধার করে।
উপ--পরিদর্শক জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে র্যাব সদস্যরা রুস্তম মল্লিকের পাঁচ ছেলেকে মঙ্গলবার সকালে খালিশপুর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ব্যাপারে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
