পল্টনে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত
রাজধানীর পল্টনে সোমবার সন্ত্রাসীদের গুলিতে হোটেল কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। পল্টন থানা পুলিশ এ ঘটনায় দুটি গুলিভর্তি বিদেশি রিভলবারসহ সুমন ও আমিন নামে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। আহতরা হচ্ছেন হোটেল কর্মচারী পলাশ বাবু ও মো. ইয়াকুব এবং পোল্ট্রি ব্যবসায়ী কাওসার ভূঁইয়া।
ডান হাতে গুলিবিদ্ধ কাওসার ভূঁইয়া নফহবংি২৪.পড়স কে জানান, বিকেল চারটায় হোটেল পল্টন প্যালেসের নিচে দাঁড়িয়ে ওই হোটেলের কর্মচারী পলাশ ও ইয়াকুবের সঙ্গে কথা বলছিলেন তিনি। এসময় দুই ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
তিনি জানান, যারা গুলি করেছে তাদের কাউকে তিনি চেনেন না।
পল্টন থানার উপ--পরিদর্শক নূর জাহান জানান, দুই সন্ত্রাসী গুলি করে পালিয়ে যাওয়ার সময় ওই এলকায় টহলরত পুলিশের উপ--পরিদর্শক আবু সাঈদ জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ১২ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
