২ কোটি টাকা ১২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ডাকাতচক্র গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণ দনিয়া ও টিকাটুলি থেকে ২ কোটি ১৮ লাখ ৭০ হাজার নগদ টাকা, ১০ হাজার ডলার ও ১২৫ ভরি স্বর্ণালংকারসহ দশ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে গত ১০ বছরে বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে যে বড় ধরনের ডাকাতিগুলো ঘটেছে তার অধিকাংশের সঙ্গে এই ডাকাত চক্রটি জড়িত ছিল।
গ্রেপ্তারকৃতরা হলোÑ দলের সর্দার সৈয়দ নাসিরউদ্দিন ওরফে জসীম, মো. শামীম খান, নিজাম শিকদার ওরফে এনায়েত করিম, আব্দুল মান্নান শিকদার ওরফে কালু, আব্দুল মালেক তালুকদার, সোহরাব শিকদার, বাবুল শেখ ওরফে গ্যাস বাবু, মো. জুয়েল, সবুজ তালুকদার ও তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ ঘোষ।
র্যাব--১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলায়েন নফহবংি২৪.পড়স কে জানান, উত্তরায় মাসকট প্লাজায় চারটি সোনার দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে গিয়ে এই ডাকাত দলটির সন্ধান পান তারা।
দীর্ঘদিন ধরে দলটির ওপর নজর রাখা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাত দেড়টায় দক্ষিণ দনিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার জসীমকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই বাসা থেকে ৬৩ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে জসীমের দেওয়া তথ্যের ভিত্তিতে টিকাটুলির আরেকটি বাসা থেকে আরও এক কোটি ৫৫ লাখ টাকা, দশ হাজার ডলার, ১২৫ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
সোমবার ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে জসীমের সহযোগিদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
সৈয়দ সাইয়েদিস সাকলায়েন জানান, গত দশ বছরে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে বড় ধরনের যে ডাকাতিগুলো ঘটেছে তার প্রায় সবগুলোর সঙ্গেই এই ডাকাত দলের সদস্যরা জড়িত ছিল। বিভিন্ন অভিজাত বিপণিবিতানে নিজস্ব নিরাপত্তা প্রহরী নিয়োগের মাধ্যমে কাজ চালিয়ে আসছিল তারা।
ডাকাত দলের অন্য সদস্যদের ধরার জন্যে অভিযান চলছে বলে জানান তিনি।
