২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লাহারপুর গ্রামে রোববার রাতে অস্ত্র কেনাবেচার সময় তিনটি পিস্তলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:03 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আটককৃতরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের শামসুল হক (৩৪) ও একই উপজেলার মনকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মো. আহসান (৪৫)। এদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি দেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব--৫ রাজশাহীর কর্মকর্তা ফ্লাইট সার্জেন্ট গোলাম মোস্তফা জানান, রোববার রাত ১১টার দিকে লাহারপুর গ্রামের একটি আমবাগানে অস্ত্র কেনাবেচা হচ্ছে জানতে পেরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।