নরসিংদীতে ২২টি দোকান পুড়ে গেছে, আহত আট
জেলার সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটে রোববার রাতে আগুন লেগে ২২টি দোকান পুড়ে গেছে এবং দমকলবাহিনীর দুই কর্মীসহ আট ব্যক্তি আহত হয়েছেন।
আহত দুই কর্মী হলেন ছালেহ আরেফিন (৩০) এবং মাজহারুল ইসলাম (৪০)।
নরসিংদী দমকল বাহিনীর স্টেশন অফিসার মফিজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, রাত ২টার দিকে মার্কেটের আহমেদ ফ্যাশনে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়লে মার্কেটের ২২টি কাপড়ের দোকান ও একটি মোটর সাইকেল আগুনে পুড়ে যায়।
নরসিংদী, মাধবদী ও ঘোড়াশাল থেকে আগত দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর সোমবার সকাল ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে বলে মফিজুল জানান। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
