২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে নৈশকোচের ধাক্কায় তিনজন নিহত

নীলফামারী--সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে নৈশকোচের ধাক্কায় একটি রিকশাভ্যানের তিন আরোহী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 01:08 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নিহতরা হলেন মরনারঞ্জন রায় (২৮), সুলতানা বেগম (২৬) এবং ভ্যান চালক চাঙ্গাই মুরাদ (৪৮)।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ বিল্লাহ জানিয়েছেন, দেবীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ওয়াপদা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।