২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা জাতীয় পার্টি নেতা ফেনসিডিলসহ গ্রেপ্তার

নগরীর খালিশপুর শিল্পাঞ্চল থেকে খুলনা মহানগর জাতীয় পার্টির (এরশাদ) সহ--সভাপতি কাজী কামাল হোসেনকে রোববার রাত আটটায় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার নেসার উদ্দিন জানান, খালিশপুর শিল্পাঞ্চলের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের একটি কক্ষ থেকে কাজী কামাল হোসেনকে চার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। কাজী কামাল ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক পরিচালনা কমিটির উপদেষ্টা।

কামালকে খালিশপুর থানা হাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় নেসার উদ্দিন বাদী হয়ে খালিশপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।