সাতকানিয়ার জামায়াত নেতা গ্রেপ্তার
সাতকানিয়া উপজেলার জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর শামসুল আলমকে পুলিশ রোববার সকালে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে দায়ের করা দুটি চাঁদাবাজির মামলার আসামী তিনি। এ ছাড়া গত জানুয়ারি মাসে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে জামায়াত ইসলামীর কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা অপর একটি মামলারও তিনি আসামী।
