২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ৮৪ ভুয়া শিক্ষার্থীর তালিকা

ঢাকা বিশ্ববিদ্যিালয়ের দুটি বিভাগে আরো ৮৪ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ভুয়া ভর্তি তদন্তের জন্য গঠিত বিভাগীয় কমিটি। এর মধ্যে ৮০ জন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন বর্ষে লেখাপড়া করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চার সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক, ওই বিভাগের সহযোগী অধ্যাপক আজহার জাফর শাহ নফহবংি২৪.পড়স কে জানান, তারা এ পর্যন্ত মোট ৮০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। এদের ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এসব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাবর্ষে লেখাপড়া করছেন।

তিনি জানান, বিভাগীয় কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তদন্ত কমিটির কাছে শিক্ষার্থীদের নামের তালিকাসহ প্রতিবেদন দেবে। কেন্দ্রীয় কমিটি অভিযুক্তদের ভর্তির কাগজপত্র পরীক্ষা করে ব্যবস্থা নেবে।

কেন্দ্রীয় তদন্ত কমিটির সদস্য সচিব ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান খান নফহবংি২৪.পড়স কে জানান,  সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটেও আরো চার শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে শুনেছেন তিনি। তবে বিভাগীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন এখনো কেন্দ্রীয় কমিটির হাতে আসেনি।

তিনি জানান, ২২ মে বিকেল চারটায় তদন্ত কমিটির বৈঠকে বিভাগীয় কমিটিগুলো প্রতিবেদন দেবে। তাদের দেওয়া তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির কাগজপত্র পরীক্ষা করে ভুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেটের কাছে সুপারিশ করা হবে।

এর আগে সহ উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দারকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি বিভিন্ন বিভাগের মোট ৭৬ জন শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেটের কাছে সুপারিশ করা হয়েছে।