হারিয়ে যাচ্ছে বারডেমের সুনাম
প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, সেই সঙ্গে চিকিৎসক--কর্মচারীদের দুর্ব্যবহার, আর কর্তৃপক্ষের খামখেয়ালীপনার কারণে বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা হয়রানিতে পড়ছেন প্রতিনিয়তই। অথচ চিকিৎসা সেবার জন্য এ হাসপাতালটির বেশ সুনাম ছিল। রোগীদের অভিযোগ, বিকল্প না থাকায় অনেকটা বাধ্য হয়েই এখানে আসতে হয়। তবে কর্তৃপক্ষের দাবি, তারা সাধ্যমতোই চেষ্টা করছেন। জানাচ্ছেন মারুফ মল্লিক।
হারিয়ে যেতে বসেছে বারডেমের সুনাম। প্রয়োজনীয় যন্ত্রপাতির অধিকাংশই পুরনো; তার ওপর চিকিৎসকÑকর্মচারীদের দুর্ব্যবহার, কর্তৃপক্ষের খামখেয়ালীপনার কারণে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা হয়রানিতে পড়ছেন প্রতিনিয়তই।
ডায়াবেটিসের জন্য বিশেষায়িত এ হাসপাতালের লেজার মেশিনগুলো ঠিকমতো কাজ করছে না। নেই কোনও এমআরআই মেশিন। শুক্রবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের চোখের ছানি অপসারণের জন্য যন্ত্রপাতি ধার করে আনতে হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালিত বারডেমের চিকিৎসক, কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এ সব তথ্য।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ বিস্তর। শনিবার মুন্সিগঞ্জ থেকে বারডেমে এসেছিলেন আনোয়ার হোসেন। ছয় বছর ধরে তিনি এ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। এবার এসেছেন ডায়াবেটিসে আক্রান্ত ছেলেকে নিয়ে। আবদুল জলিল বলেন, এখানে এখন কেউ কথা শোনে না। চিকিৎসকরা শুনতে চায় না, আর কর্মচারীদের কাছে তো যাওয়াই যায় না। কিন্তু বিকল্প না থাকায় অনেকটা বাধ্য হয়েই এখানে আসতে হয়।
বারডেমের ইমেজিং সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক এ এস কিউ সাদেক নফহবংি২৪.পড়স কে বলেন, “আমাদের এমআরআই মেশিন কখনোই ছিল না। কেন কেনা হয়নি তা জানি না। তবে এখন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চিকিৎসক জানান, ডায়াবেটিক সমিতি এ হাসপাতালের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। খুবই সহজলভ্য এমআরআই মেশিন বারডেমের মতো প্রতিষ্ঠানে না থাকাটা অবাক করার মতোই বিষয়।
নাম প্রকাশ না করার শর্তে চক্ষু বিভাগের এক চিকিৎসক নফহবংি২৪.পড়স কে জানান, আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে রাষ্ট্রপতির চোখে অস্ত্রোপচারের জন্য বাইরে থেকে ফ্যাকো মেশিন ও অনুবীক্ষণ যন্ত্রসহ বেশ কয়েকটি যন্ত্র আনা হয়েছিল। অন্য সময় পুরনো যন্ত্রপাতি দিয়েই কাজ চালানো হয়। ওই বিভাগের ভিট্র্ওি রেটিনাল সার্জারি মেশিনটি ছয় বছর ধরে নষ্ট হয়ে আছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, হাসপাতালের পুরনো লেজার মেশিন দিয়ে কাজ করতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা আরগন কোম্পানির একটি মেশিন হাসপাতালকে অনুদান হিসাবে দিয়েছিল। সেটিও নষ্ট। নতুন নতুন যন্ত্রপাতি কেনার কোনও উদ্যোগ নেই। নাক, কান, গলা ও অর্থোপেডিক বিভাগেরও একই অবস্থা।
চক্ষু বিভাগের পরিচালক এম এ মান্নাফ অবশ্য যন্ত্রপাতি নষ্ট থাকার অভিযোগ স্বীকার করেননি। রোববার নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “যন্ত্রপাতি পুরনো হলেও নষ্ট বলা যায় না। আমরা নতুন যন্ত্রপাতি কেনার চেষ্টা চালাচ্ছি।”
বারডেমের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা যায়, সার্বিক পরিবেশ বেশ নোংরা। এক ও দুই নম্বর কাউন্টারে দুর্গন্ধে অবস্থান করা দুষ্কর। অন্যসব ফ্লোরের অবস্থা একই। শুধু রাষ্ট্রপতির অস্ত্রোপচারের জন্য শুক্রবার ১০ তলা ধুয়েমুছে চকচকে করা হয়।
মিরপুর থেকে আসা রোগী আবদুল হালিম বলেন, “নয় বছর ধরে বারডেমে আসছি। এখন আর আগের মতো সেবা পাওয়া যায় না। চিকিৎসকরা সময় নিয়ে দেখেন না। কর্মচারীরাও খারাপ আচরণ করেন। ইব্রাহিম সাহেবের স্বপ্ন আজ বাস্তবে নেই।”
সম্প্রতি সেগুনবাগিচা থেকে ইব্রাহিম মেডিকেল কলেজ বারডেম প্রাঙ্গণে বহুতল পার্কিং ভবনে স্থানান্তর করা হয়েছে। সরকারি অনুদানে ৬ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে আটতলা এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। বারডেমসহ শাহবাগ এলাকার গাড়ি পার্কিং এর জন্য ভবনটি নির্মিত হলেও এখন সেখানে মেডিকেল কলেজের কাজ চলছে।
বিষয়গুলো নিয়ে ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “রাষ্ট্রপতির চিকিৎসার জন্য এজেন্টদের কাছ থেকে সর্বাধুনিক মেশিন আনা হয়েছে, এটা সত্য। তার মানে এই নয় যে আমাদের মেশিন নেই। নতুন নতুন যন্ত্রপাতি কেনা ব্যয়সাপেক্ষ, তবে প্রক্রিয়া চলছে।”
বারডেমের প্রতি বিমাতাসুলভ আচরণ সম্পর্কে তিনি বলেন, “সুচিকিৎসা ছড়িয়ে দেওয়ার জন্য নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। তাই বলে সমিতির প্রথম প্রতিষ্ঠান বারডেমের প্রতি উদাসীনতা নেই।”
তিনি বলেন, “মিরপুরে দারুস সালামে হেলথ কেয়ার ডেভলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে। সেখানেই মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হবে। সেগুনবাগিচায় ১০০ শয্যার মা ও শিশু হাসপাতালের কাজ জুন মাসে শুরু হচ্ছে বলে সেখান থেকে মেডিকেল কলেজ সাময়িকভাবে পার্কিং ভবনে স্থানান্তর করা হয়েছে।”
সাইফ উদ্দিন বলেন, “বারডেমের রেজিস্টার্ড রোগী সাড়ে তিন লাখ। দেশে ডায়াবেটিক রোগী ৫০ লাখ। মাত্র ৭ ভাগ রোগীকে আমরা সেবা দিতে পারছি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দিতে। এর মধ্যে কিছু ভুল ত্র“টি থাকতেই পারে।”
