২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের গাংনীতে আ. লীগের ৩ জন আটক

গাংনী উপজেলা আওয়ামী লীগের তিন কর্মীকে শনিবার রাতে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন---গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক আখতারুজ্জামান বাবু, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. শামীম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রাত ১২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গাংনী র‌্যাবের উপ অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট গালিবের নেতৃত্বে র‌্যাব সদস্যরা আওয়ীমী লীগ নেতা মুকুলকে ধরতে তার গাংনী আড়পাড়ার  বাড়িতে হানা দেয়।

এ সময় মুকুলকে না পেয়ে র‌্যাব সদস্যরা তার বাড়ি থেকে তার দুই ভাইসহ তিনজনকে আটক করে।

উপ অধিনায়ক গালিব জানান, মুকুলের বিরুদ্ধে চরমপন্থীদের সঙ্গে সম্পৃক্ততার একাধিক অভিযোগ আছে।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক জানান, জিজ্ঞাসাবাদের নামে র‌্যাব সদস্যরা দলের তিনজন নেতাকে গত রাতে আটক করেছে।