২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে গভীর বজ্র মেঘের কারণে তিন নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় বড় এক খণ্ড গভীর বজ্র মেঘ বা সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে কালবৈশাখীর মত ঝড় সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আবহাওয়াবিদ সাদেকুল আলম রোববার সকালে নফহবংি২৪.পড়স কে জানান, এই মেঘের কারণে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এ মেঘ কেটে যাওয়ার সময় সম্পর্কে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। 

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।