২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বয়লার বিস্ফোরণে এক জন নিহত

মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের ভাই ভাই রাইস মিলে শুক্রবার গভীর রাতে বয়লার বিস্ফোরণে এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নিহত মানিক চন্দ্র দাসের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে। আহতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের তরিকুল ইসলাম (২৫), ইসলাম উদ্দিন (৫০), গৌরাঙ্গ চন্দ্র দাস (৪০), মাসুম মিয়া (২৬) এবং আবদুল মান্নান (৪৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ আলী জানান, চালকলটিতে গভীর রাতে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটলে মানিক চন্দ্র দাসসহ ছয় জন আহত হন। হাসপাতালে মানিকের মৃত্যু হয়।