২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ডাকাতের গুলিতে এক পরিবারের ৪ জন আহত

রাউজান উপজেলায় শুক্রবার রাতে ডাকাতের গুলিতে এক পরিবারের চার সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

একই রাতে সীতাকুণ্ডের কুমিরায় এক বাড়ি থেকে নগদ টাকাসহ ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে সশস্ত্র ডাকাত দল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাঈল জানান, রাত ২টার দিকে রাউজানের পশ্চিম গুজরার সরকার পাড়ার স্বপন বিশ্বাসের বাড়িতে হানা দেয় এক দল ডাকাত। তারা অস্ত্রের মুখে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ চার হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতি শেষে যাওয়ার সময় তারা এলোপাথারি গুলি চালালে আহত হন স্বপন বিশ্বাস ও তার স্ত্রী, তার মা এবং ভাই নিরুপম বিশ্বাস। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই রাতেই অভিযান চালিয়ে ডাকাত সর্দার আব্দুস শুক্কুর (৩৫) ও মীর আহমদ প্রকাশ মীরাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক এবাদ আলী জানান, কুমিরার মসজিদ্দা এলাকায় মোহাম্মদ বাবুলের বাড়ি থেকে সশস্ত্র ডাকাত দল ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।