স্বাস্থ্যপরীক্ষার জন্য সালাউদ্দিন, আমান ও বাবুলকে বিএসএমইইউ-তে আনা হয়
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আমানউল্লাহ আমান এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুলকে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আনা হয়।
উপ মহা-কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় তাদের দুপুর ১২টায় কারাগার থেকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে দুপুর একটা পাঁচ মিনিটে তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।”
গত ৩ ফেব্রুয়ারি আমানউল্লাহ আমান, ৬ ফেব্রুয়ারি সালাউদ্দিন আহমেদ এবং ২২ ফেব্রুয়ারি যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করা হয়।
