মিরপুরে দক্ষিণ বিশিল বিদ্যানিকেতনের চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহকে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
স্কুলের দারোয়ান মনির হোসেন ও চেয়ারম্যান বাহারের সহযোগী মো. ইকবাল হোসেনকেও আটক করা হয়েছে।
মিরপুর থানার উপ পরিদর্শক বিলকিস বানু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শুক্রবার গভীর রাতে তাদের সবাইকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় চেয়ারম্যানের বাসা থেকে সাত রাউন্ড গুলিসহ একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকাল আটটায় গ্রেপ্তারকৃতদের মিরপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই থানার উপ-পরিদর্শক মো. হেলাল বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান বিলিকিস বানু।
