২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে সংঘর্ষে আহত ৩০

সরাইলের কালিকচ্ছ গ্রামে শুক্রবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আহতদের মধ্যে হামদু মিয়া (৩০), মনজু মিয়া (২৬), আব্দুল বাছির (৭৫), তারানা বেগম (২৬) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার উপ পরিদর্শক আবদুল করিম জানান, গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিকাল ৪টার দিকে কালিকচ্ছ গ্রামের বিবদমান দুটি গোষ্ঠির মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষস্থল থেকে জাহাঙ্গির (৩৫) এবং বাচ্চু (৩২) কে আটক করা হয়েছে জানিয়ে আবদুল করিম বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।