চাঁদার দাবিতে ওয়ারিদ টেলিকমের প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্রে হামলা
রাজধানীর কাফরুলে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ওয়ারিদ টেলিকমের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ওয়ারিদ টেলিকম এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা করেছে।
কাফরুল থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল সোয়া ১১ টার দিকে কারুল ইব্রাহীমপুরে ওয়ারিদ টেলিকমের প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্রে ঢুকে দুই যুবক দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এরপর তারা একটি খাম ফেলে রেখে চলে যায়।
খামের ভেতরে ‘কিলার শিকদার গ্র“প’ এর পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে লেখা একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে এক ঘণ্টার মধ্যে ০১৭১৪৫৯৮৩৮৯ নম্বরে ফোন করে চাঁদার টাকা পৌঁছে দিতে বলা হয়। এই প্রতিবেদক ওই নম্বরে ফোন করে সংযোগটি সাময়িকভাবে বিচ্ছিন্ন পান।
কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা মো. কামরুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, ওয়ারিদ টেলিকমের কর্মকর্তা জাহিদুল ইসলাম বাদি হয়ে এ ব্যাপারে একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
