২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনব্যাপী কর্মসূচিতে বিশ্ব জাদুঘর দিবস উদযাপন

বাঙালীর সংস্কৃতি, লোকশিল্প, সাহিত্য, সঙ্গীত আর শিল্পকলা হাজার বছরের পুরনো। ইতিহাসে এই জনপদ কম গুরুত্বপূর্ণ নয়। অথচ এসব মূল্যবান সম্পদ ও ঐহিত্য রক্ষণাবেক্ষণের বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শুক্রবার বিশ্ব জাদুঘর দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি জাদুঘরের ১২৬ জন প্রতিনিধি “জাদুঘর ও ঐতিহ্য চেতনা” শীর্ষক এ মতবিনিময় সভায় অংশ নেন। তারা বলেন, বিশ্ব আসরে নিজেদের অবস্থান তুলে ধরতে হলে সবার আগে আমাদের সমৃদ্ধ ঐহিত্যকে ধরে রাখতে হবে। নির্মাণ কিংবা পুর্ননির্মাণ, নিদেনপক্ষে যতœ নিয়ে এসব জাতীয় ঐতিহ্য বিশ্বের সামনে উপস্থাপন করতে হবে। এজন্য প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক কৌশলের প্রয়োগ ঘটাতে হবে।

আলোচনায় আমাদের সামর্থ্যরে সীমাবদ্ধতা নিয়েও কথা ওঠে। তবে সারা দেশ থেকে আসা জাদুঘর কর্মীরা মনে করেন, সীমিত সামর্থ্যরে মধ্যেও যতটুকু করা সম্ভব ছিল তা আমরা করতে পারিনি। পরিকল্পনা, নীতি নির্ধারণ আর সমন্বয়ের ক্ষেত্রে দৈন্যদশাকেই এর কারণ হিসেবে চিহ্নিত করেন তারা।

প্রতিনিধিরা বলেন, জাদুঘর সংরক্ষণ ও উপস্থাপনার জন্য কর্মীদের প্রশিক্ষণ প্রয়োজন। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। গবেষণা ও ঐতিহ্য অনুসন্ধানের কাজেও হেলাফেলা করা ঠিক হবে না। তবে সব কাজর জন্যই টাকার দরকার।

সকাল সাড়ে ৭টায় শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব জাদুঘর দিবসের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। জাদুঘরের সামনে থেকে প্রেসক্লাব ঘুরে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা। সকাল সাড়ে ৯টায় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি সচিব এবিএম আব্দুল হক চৌধুরী।

সকাল ১১টায় অনুষ্ঠিত “জাদুঘর ও বিশ্বজনীন ঐতিহ্য” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাদুঘরের মহাপরিচালক সমরচন্দ্র পাল। আলোচনায় অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক নুরুল হক ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের পরিচালক শফিকুল আলম।

তারা বলেন, বিশ্ব ছোটো হয়ে আসছে। সংস্কৃতির সীমা নির্ধারণ আজ আর সহজ নয়। অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে চলছে সংস্কৃতির দাপট। তাই নিজেদের মৌলিক সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে সব দেশই উদ্যোগী হচ্ছে। সময় থাকতে আমরাও উদ্যোগী না হলে ভিনদেশী সংস্কৃতির দাপটে একদিন হয়তো আমাদের নিজস্ব সংস্কৃতি বলে কিছু থাকবে না।

লোক সংস্কৃতির মূল্যবান ঐতিহ্য ধরে রাখতে জাদুঘরের প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচকরা বলেন, আজকের বিশ্বে জাদুঘরের ধারণায় অনেক পরিবর্তন এসেছে। আমাদেরকে নতুন ধারনার সঙ্গে তাল মেলাতে হবে।