২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি নেতা করিম আব্বাসীর বিরুদ্ধে জমি দখলের মামলা

নেত্রকোনা --১ আসনের বিএনপির সাবেক সাংসদ ও বর্তমানে এলডিপি নেতা এম এ করিম আব্বাসীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

জমি দখলের অভিযোগে পৌর এলাকার মোক্তার পাড়ার ব্যবসায়ী সুদর্শন সাহা বাদী হয়ে এ মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, “চারদলীয় জোট সরকারের আমলে সাংসদ থাকা অবস্থায় করিম আব্বাসী ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে মোক্তার পাড়ায় সুদর্শন সাহার জমি দখল করে বিএনপি কার্যালয় স্থাপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সময় বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়।”

গত ১০ ফেব্র“য়ারি রাতে দুর্গাপুরের নিজ বাসা থেকে এম এ করিম আব্বাসীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি এখন নেত্রকোনা কারাগারে রয়েছেন।