বিউটেনিসের সম্মানে আনোয়ার চৌধুরীর নৈশভোজ
যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের সম্মানে বৃহস্পতিবার এক নৈশভোজের আয়োজন করেন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী।
আনোয়ার চৌধুরীর গুলশানের বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যার এ ভোজসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ।
নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এম সাইফুর রহমান, আব্দুল মইন খান, লুৎফুজ্জামান বাবর, এইচ এম এরশাদ, জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
