২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ১০ বছর পর দরপত্রের মাধ্যমে বালু মহাল ইজারা দেওয়া শুরু

দীর্ঘ দশ বছরের আইনি লড়াইয়ের পর মুন্সীগঞ্জে আবারো দরপত্রের মাধ্যমে বালু মহাল ইজারা প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে জেলার নয়টি বালু মহাল থেকে সরকার বছরে সাত কোটি টাকার রাজস্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনির উদ্দিন বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে জানান, মুন্সিগঞ্জের ২১টি মৌজায় ২ হাজার ৫ একর আয়তনের ৯টি বালু মহাল ইজারা নেয়ার জন্য মোট ৪৯টি দরপত্র জমা পড়েছে। মহালগুলোর এক বছরের ইজারার জন্য সর্বোচ্চ দর উঠেছে সাত কোটি আট লাখ টাকা। অথচ গত পাঁচ বছর ধরে মাত্র ১৩ লাখ টাকার বিনিময়ে একাধিক চক্র বালু মহালগুলো ভোগ করে আসছিল।

এর মধ্যে সদর উপজেলার ধলেশ্বরী নদীতে ৩ টি, গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ৩টি ও সিরাজদীখান উপজেলার ধলেশ্বরী নদীতে ৩টি বালু মহাল রয়েছে।

এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে দরপত্রের মাধ্যমে বালু মহালগুলোর ইজার দেওয়া  হয়েছিল। এরপর খণিজ সম্পদ মন্ত্রণালয় দরপত্র প্রথা বাতিল করে দিয়ে নামমাত্র দরে বালুমহালগুলো একটি নির্দিষ্ট চক্রের কাছে ইজারা দেওয়া শুরু করে।

জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে দীর্ঘ দশ বছর পর এবছর আবারো দরপত্র অনুষ্ঠিত হলো। বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।   

জেলা প্রশাসক জানান, আইনী জটিলতা শেষ হলে বাকি মহালগুলোও খোলা টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হবে।