বিক্ষোভের মুখে বকেয়া পাওনা আদায় করলেন শ্রমিকরা
প্রতিশ্র“ত সময়ের মধ্যে বকেয়া বেতনভাতা না পাওয়ায় গাজীপুরের কোনাবাড়ি এলাকার যমুনা ডেনিমের শ্রমিকরা বৃহস্পতিবার আবারও বিক্ষোভ প্রদর্শন করে। তবে আইন--শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কারখানাটির মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে বুধবার এপ্রিলের বকেয়া বেতনভাতার দাবিতে শ্রমিকরা প্রতিষ্ঠান ভাংচুর ও সড়ক অবরোধ করলে পুলিশের মধ্যস্ততায় বৃহস্পতিবার বেলা ১২ টার মধ্যে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যপারে মালিকপক্ষের সঙ্গে একটি সমঝোতা হয়।
জয়দেবপুর থানা পুলিশ জানায়, প্রতিশ্র“ত বেতন না পাওয়ায় বেলা ১২টার পর থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা এবং একজন ম্যজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা বেতন দেওয়ার জন্য কর্তৃপক্ষকে চাপ দিলে বিকেলে তারা টাকা নিয়ে কারখানায় আসে।
জয়দেবপুর থানার উপ পরিদর্শক নীপেন্দ্র রায় জানান, বিকেল ৫টার পর বেতন দেওয়া শুরু হলে শ্রমিকরা শান্ত হয়। তবে এসময় কারখানার বাইরে চাকরিচ্যুত অর্ধ শতাধিক শ্রমিক তাদের পাওনার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন।
এ ব্যাপারে যমুনা ডেনিম কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
