২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামের পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

পরশুরাম পৌরসভার চেয়ারম্যান ও যুবদল কেন্দ্রীয় কমিটি সদস্য আবু তালেবের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি চাঁদাবাজি মামলা হয়েছে। মমিনুর রহমান নামে এক ঠিকাদার পরশুরাম থানায় এ মামলা করেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মামলার এজাহারে বলা হয়, ২০০৪-’০৫ অর্থবছরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের ৪০ লাখ টাকার উন্নয়ন কাজের ঠিকাদারি পান বাদী। ওই সময় আবু তালেব বাদীর কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলে ভীত হয়ে তিনি দেড় লাখ টাকা চাঁদা দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া জানান, এর আগেও একই থানায় তালেবের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজি মামলা হয়েছে। তালেব এখন পলাতক বলেও জানান তিনি।