স্ত্রী নির্যাতনের দায়ে প্রকৌশলীর কারাদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার প্রকৌশলী সাখাওয়াত হোসেনকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার পঞ্চগড় জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আফজাল হোসেন এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে সাখাওয়াত হোসেনকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, যৌতুকের দাবিতে সাখাওয়াত বিয়ের পর থেকেই স্ত্রী উম্মে হাবিবা অদিতির ওপর নির্যাতন চালাতো। ২০০২ সালের ২ মার্চ সাখাওয়াত হোসেন অদিতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ২৪ মার্চ অদিতি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে বোদা থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেন। ওই সময় সাখাওয়াত বোদা পৌরসভায় কর্মরত ছিলেন।
বাদী পক্ষে পিপি নাজমূল হক এবং বিবাদী পক্ষে আবু তালেব মামলা পরিচালনা করেন।
