জামালপুরে শিশুদের ঝগড়ায় বাবা খুন
মেলান্দহে বৃহস্পতিবার দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এক শিশুর বাবা আছর উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে চর বসন্ত গ্রামের আছর উদ্দিনের সাত বছরের মেয়ে লিমা ও প্রতিবেশী শাহজাহানের একই বয়সের মেয়ে শিমুর ঝগড়া হয়।
এ ঘটনায় শাহজাহান, তার দুই ভাই শামীম ও ছুলু, আছর উদ্দিনকে (৪০) পিটিয়ে আহত করে। বেলা সাড়ে ১০টায় মেলান্দহ হাসপাতালে নেওয়ার পথে শিমুলতলীতে আছর উদ্দিন মারা যায়।
পুলিশ নিহত আছর উদ্দিনের লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
