২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুটি নকল টেলিভিশন কারখানার সন্ধান

রাজধানীর কাজীপাড়া ও মণিপুরে র‌্যাব অভিযান চালিয়ে আকাই ইলেকট্রনিক্স ও মাইক্রোলিংক ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ নামের দুটি নকল টেলিভিশন সংযোজন কারাখানার সন্ধান পেয়েছে। কারাখানা দুটিতে বিদেশ থেকে টেলিভিশনের খুচরা যন্ত্রপাতি এনে সংযোজন করা হতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 11:32 AM

Updated : 26 Apr 2022, 02:21 PM

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তর ও র‌্যাব--৪ এর দুটি দল কারাখানা দুটির সন্ধান পেয়ে বুধবার ম্যাজিস্ট্রেট রোকন উদ--দৌলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতকে সেখানে নিয়ে যায়। আদালত আকাই ইলেক্ট্রানিক্সের মালিক পেলোয়ার আলীকে গ্রেপ্তার করে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন। তবে অপর কোম্পানির মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠান দুটি থেকে আটক করা হয় চার কর্মচারীকে। তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।