২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার দেখা করলেন খালেদার সঙ্গে

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 11:15 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসভবনে তিনি  সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন। দুই নেতার মধ্যে কী আলাপ হয়েছে তা জানা যায়নি।

স্পিকার হওয়ার পর ব্যারিস্টার জমির উদ্দিন এবারই প্রথম বিএনপি চেয়ারপারসনের সেনানিবাসের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করলেন।