২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য বিষক্রিয়ায় এক পরিবারের ১৫ জন অসুস্থ

খাদ্যে বিষক্রিয়ার অসুস্থ হয়ে পড়েছেন সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের এক পরিবারের ১৪ সদস্য। মঙ্গলবার রাতে তাদের চুয়াডাঙ্গা সদস হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 11:02 AM

Updated : 26 Apr 2022, 02:20 PM

অসুস্থ সবাই জানান, রোগাক্রান্ত একটি ছাগলের মাংস খাওয়ার পর থেকেই তারা অসুস্থ।

অসুস্থ নূর ইসলাম (৫০) জানান, তার পালিত একটি ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে পরিবারের সবাই মিলে রান্না করে খেয়ে নেন। এর পর থেকেই পরিবারের ১৪ সদস্যের সবাই অবিরত বমি করতে থাকেন।

অসুস্থ অন্যরা হলেন, নূর ইসলামের স্ত্রী সঞ্জিরন (৪৫), তাদের দু'ছেলে হাউস আলী (২৫) ও আব্দার আলী (২০), মেজ ভাই বাদশা (৪৮) ও তার স্ত্রী জবেদা খাতুন (৪৩), ছোট ভাই আশাদুল (৪৫) ও তার স্ত্রী মাসুরা (৪০) এবং তাদের মেয়ে চনা (১২) ও ছেলে মাসুম (৯), চাচি জামিরল (৫৫) চাচাত বোন মাইরন (৩৫) ও তার স্বামী ইস্রাফিল (৪২), তাদের ছেলে রাসেল (৫) এবং অপর চাচাত বোন হীরা (১৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত নার্স রোজিনা বেগম জানান, অসুস্থ ১৫ জনকেই খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত রোগী হিসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. অজয় রায় নফহবংি২৪.পড়স কে জানান, সঠিক তাপমাত্রায় রান্না করে খেলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না।

জেলা সিভিল সার্জন ডা. আ ন ম বজলুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন ঠিকই, তবে ছাগলের মাংস খেয়েই হয়েছেন কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।