২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালিয়াকান্দীতে এক নারী এসিডদগ্ধ

বালিয়াকান্দী উপজেলার পাইককান্দী গ্রামে মাহমুদা আক্তার পপি (৩৫) নামের এক নারী এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বালিয়াকান্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে শহরের নিজ বাসায় ফেরার পথে রাস্তার পাশে ওঁৎপেতে থাকা দু’যুবক পপির ওপর এসিড ছোড়ে।

এসিডে পপির ডান হাত ঝলসে যায়। তাকে বালিয়াকান্দী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পপি নিজেই বাদী হয়ে বুধবার থানায় স্বপন ও সাজ্জাদ নামে দু’যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছেন।