২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’মাসের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন: সরকারকে যুক্তরাষ্ট্রের ১৫ সিনেটর

জরুরি অবস্থা অবিলম্বে তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের ১৫ সিনেটর। একই সঙ্গে দুই মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিন ক্ষণের বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছে পাঠানো চিঠিতে সিনেটররা স্বাক্ষর করেছেন ১৪ মে।

চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দু’মাসের মধ্যেই নির্বাচনের দিনক্ষণের বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া প্রয়োজন। যাতে নির্বাচনের মাধ্যমে খুব শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্ত করা যায়।

চিঠিতে নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।