২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর গোড়ানে পোশাক কারখানায় আগুন

রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে বুধবার একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে একটি টিনশেড গুদাম পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

আগুনে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াছমিন নফহবংি২৪.পড়স কে জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টায় ৩১০, পূর্ব গোড়ান উষা সোয়েটার কোম্পানির ছয় তলার ছাদে টিনশেড গুদামে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

খিলগাঁও থানার কর্তব্যরত উপ--পরিদর্শক রাফাত আরা সুলতানা নফহবংি২৪.পড়স কে জানান, এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক মো. রহমতউল্লাহ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। উপ--পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।