২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে: রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা

২০০৮ সালের মধ্যে সংসদ নির্বাচনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বুধবার দুপুরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বঙ্গভবনে দেখা করে একথা জানালেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 03:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

২০০৮ সালের মধ্যে সংসদ নির্বাচন করা ছাড়াও এ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করেন বলে বঙ্গভবন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার দর নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ হবে বলে রাষ্ট্রপতির কাছে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

সার্বিক সহযোগিতার জন্য ফখরুদ্দীন আহমদ রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।