২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের বিরুদ্ধে ঝালকাঠীতে হত্যাচেষ্টার মামলা

ঝালকাঠী-- ১ (রাজাপুর--কাঠালীয়া) আসনে বিএনপির সাবেক সাংসদ ও আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর এর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 02:34 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রাজাপুর উপজেলা জাতীয় পার্টির (মঞ্জু ) সাধারণ সম্পাদক এবং রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু বাদী হয়ে শাহজাহান ওমরসহ ১৪ জনকে আসামী করে বুধবার ঝালকাঠি ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

ঝালকাঠীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফারহান আইরিচ মামলাটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০১ সালে নির্বাচনের আগে ২৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে জাতীয় পাটির উপজেলা কার্যলয়ে শাহজাহান ওমরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় শাহজাহান ওমর হাতে থাকা অস্ত্র দিয়ে সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুকে লক্ষ করে এলোপাতারি গুলি ছোড়েন। এর একটি গুলি বাচ্চুর পায়ে বিদ্ধ হয়।