২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হাতবোমা বিস্ফোরণে একজন আহত

নওগাঁর সাপাহারে উপজেলার জয়পুর মাস্টার পাড়া গ্রামে মঙ্গলবার সকালে একটি হাতবোমা বিস্ফোরণে বেলী বেওয়া (৪৮) নামের এক নারী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা হাতবোমা উদ্ধার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 04:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নওগাঁ পুলিশ সুপার সরদার নুরুল আমিন জানান, জয়পুর মাস্টার পাড়া গ্রামের বেলী বেওয়া মঙ্গলবার সকালে তার বাড়ির শৌচাগারের ছাদ থেকে কাঠখড়ি নামানোর পলিথিনের একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি নামানোর সময় এর ভেতর থেকে একটি হাতবোমা মাটিতে পড়ে বিস্ফোরিত হলে বেলী সামান্য আহত হন।

তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ পরে ঘটনাস্থল থেকে তাজা দুটি হাতবোমা উদ্ধার করে।

পুলিশ সুপার সরদার নুরুল আমিন জানান, বেলী বেওয়ার এক ছেলে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। হাতবোমা রাখার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।