নাজমুল হুদা ও সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন
ব্যারিস্টার নাজমুল হুদা ও সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার অভিযোগ গঠন শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আজিজুল হক ২৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এ সময় বিচারক বলেন, তিনি নিজেই নাজমুল হুদার মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারকাজ পরিচালনা করবেন এবং সালাহউদ্দিন আহম্মেদের মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১১ নম্বর আদালতে পাঠিয়ে দেবেন।
বেলা ১১ টা ৫০ মিনিটে কারাগার থেকে নাজমুল হুদা এবং সালাহউদ্দিন আহম্মেদকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে নাজমুল হুদা এবং সালাহউদ্দিন আহম্মেদ নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।
নাজমুল হুদার বিরুদ্ধে লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে গত ৮ মার্চ ধানমন্ডি থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছিল। গত ৫ ফেব্র“য়ারি তাকে জরুরি ক্ষমতা আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ৪ ফেব্র“য়ারি সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র মামলাটি দায়ের করা হয়।
