লন্ডন গেলেন সাঈদ এস্কান্দার
খালেদা জিয়ার ভাই বিএনপির নবনিযুক্ত সহ সভাপতি সাঈদ এস্কান্দার সোমবার রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তার সঙ্গে স্ত্রী নাসরিন এস্কান্দারও রয়েছেন।
সাঈদ এস্কান্দারের পরিবার সূত্রে জানা গেছে, সাঈদ এস্কান্দারের ছেলে সামস এস্কান্দারের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ উপলক্ষে অনুষ্ঠিত সমাবর্তনে যোগ দিতে তারা লন্ডন গেছেন।
