২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিয়ের বাস ও ট্রাকে ডাকাতি, আহত ১২

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী রেলগেটে রোববার রাতে সশস্ত্র ডাকাতদল দুটি বিয়ের বাস ও আটটি পণ্য বোঝাই ট্রাকে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 01:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এ সময় ডাকাত দলের হামলায় অন্তত ১২ জন আহত হন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাত ২ টার দিকে ১৫/১৬ জন ডাকাত রেলগেট আটকিয়ে দিলে দুই দিকে বরযাত্রীবাহী দুটি বাস ও আটটি ট্রাক আটকা পড়ে। ডাকাতরা এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও ট্রাকের মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় বরযাত্রীদের ১২ জন আহত হন। তাদের মধ্যে গৌতম (৬০), সবুজ (২৫), জোবায়ের (৩০) ও বিপুলকে (২৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও অন্যদের কুমারখালী খোকসা, রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, ডাকাতি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ডাকাতদের ধারার জন্য অভিযান চলছে।