২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে অস্ত্র ও গুলি উদ্ধার

সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম এলাকা থেকে সোমবার ভোর রাতে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন হাবিব জানান, একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা খাদ্য গুদাম এলাকায় গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাব।