২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পোশাক কারখানায় আগুন

টঙ্গীর বিসিক শিল্প নগরীতে রোববার একটি পোশাক কারখানায় আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

টঙ্গী দমকল স্টেশনের ইনচার্জ মো. হিরণ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দুপুর পৌনে দুইটার দিকে এহসান ফ্যাশন লিমিটেডের ছয় তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। শ্রমিকরা দুপুরের খাবারের জন্য নিচে নেমে যাওয়ায় ওই সময় ওই তলায় কেউ ছিল না।

মো. হিরণ ধারণা করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী দমকলের তিনটি, কুর্মিটোলার তিনটি ও জয়দেবপুর থেকে দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকাল তিনটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও আরো ঘণ্টাখানেক পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ইনচার্জ হিরণ জানান, প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা। তবে কেউ হতাহত হয়নি।

তবে কারখানার চেয়ারম্যান এস এম শাকিল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, পুড়ে যাওয়া মালামালের দাম কমপক্ষে এক কোটি টাকা।