২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুক্ষুধা নির্মূলে ঢাকায় পদযাত্রা

ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং এর সহযোগী সংস্থাগুলো রোববার বিশ্বব্যাপী আয়োজন করেছে বিশেষ পদযাত্রা কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 04:39 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

‘ওয়াক দা ওয়ার্ল্ড’ শিরোনামে এই কর্মসূচি সকালে নগরীতেও পালিত হয়। বিভিন্ন সংস্থার কয়েকশ কর্মী শেরে বাংলা নগরের আইডিবি ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু করেন। বাংলাদেশে ডব্লিউএফপি এর প্রতিনিধি ডগলাস ব্রডেরিকের নেতৃত্বে পদযাত্রাটি শেষ হয় সংসদ ভবনে।

২০১৫ সালের মধ্যে ক্ষুধার্ত শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে এ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ডগলাস ব্রডরিক বলেন, প্রতি পাঁচ সেকেন্ডে এক জন শিশু মারা যাচ্ছে। আর বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সের শিশুদের শতকরা প্রায় পঞ্চাশ ভাগ ভুগছে অপুষ্টিতে। ফলে তাদের মানসিক ক্ষমতা ও শারীরিক গঠনে বাধা সৃষ্টি হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এরই মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে পরিচালিত স্কুল ফিডিং প্রকল্পের মাধ্যমে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ৭৫ গ্রামের বিস্কুটের প্যাকেট ছয়টি খাদ্যাভাব এলাকার প্রায় ছয় লাখ দারিদ্র শিশুর মধ্যে বিতরণ করেছে।