চাঁপাইনবাবগঞ্জে ডাবলু হত্যা মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ডাবলু হত্যা মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এরা হচ্ছেন- হাবিবুর রহমান রবি, বাক্কার, রুবেল ও পারিকুল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, গত ১০ ফেব্রুয়ারি দীননাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ডাবলুকে পিটিয়ে হত্যা করা হয়। আব্দুর রহমান এ ব্যাপারে ৩২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। শনিবার সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মামলার বাকি ২৮ আসামি এখনো পলাতক।
