ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল তেলসহ এক ব্যক্তি গ্রেপ্তার
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের ভাঙ্গুরা বাজারে শনিবার সকালে ১৫০০ লিটার ভেজাল তেলসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর নাম আবদুস সালাম।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, ওই এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পামওয়েলের সঙ্গে ভেজাল মিশিয়ে সরিষার তেল হিসেবে বিক্রি করছিল। খবর শুনে শনিবার সকালে ভাঙ্গুরা বাজারে অভিযান চালায় পুলিশের একটি দল। ওই সময় ভেজাল মেশানো সরিষার তেলসহ গ্রেপ্তার করা হয় আবদুস সালামকে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
