২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পিছন থেকে শুক্রবার রাতে পুলিশ অজ্ঞাত এক যুবককের লাশ উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রাত সাড়ে ৯ টার দিকে এক পথচারী কলেজের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এলাকাবাসী জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে ঘটনাস্থলে কয়েকজন যুবককে তারা কথা কাটাকাটি করতে দেখেছেন।

এ ব্যাপারে কোতয়ালি থানার উপ পরিদর্শক ইব্রাহিম জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।