২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবকের লাশ উদ্ধার

নগরীর খালিশপুর থানার জোড়াগেট প্রেমকানন এলাকায় রেল লাইনের ওপর থেকে শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নিহত যুবকের দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাকিন জানান, রেললাইনের ওপর ক্ষতবিক্ষত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। সকালে পুলিশ লাশ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি জানান, লাশটি বিবস্ত্র অবস্থায় রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছিল। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।